সারাদেশ

শ্বশুরবাড়িতে জামাই খুনের ঘটনায় আটক ২

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামী কর্তৃক প্রথম স্বামীকে খুন করে ভারতে আত্মগোপনের প্রস্তুতিকালে দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

আরও পড়ুন: বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

ভালুকা উপজেলায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন ও স্ত্রী আকলিমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মর্মে খবর পাওয়া যায়। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলশ্রুতিতে র্যাব-১৪ ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে হাফেজ ছানিম সারোয়ার বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে।

আরও পড়ুন: বিএনপির হুংকারে কাজ হবে না

র‌্যাব জানায় প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে, ঘটনার দুই দিন পূর্বে ফখরুল তার শ্বশুরবাড়িতে আসেন। বুধবার রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনিসহ তাঁর স্ত্রী আকলিমা আক্তার ও আট বছরের মেয়ে তমা। স্ত্রী-সন্তান টয়লেটের কাজ সেরে আগে ঘরে চলে যান। পরে ফখরুল টয়লেট সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ঘাড়ে অনবরত কোপায় আকলিমার সাবেক স্বামী রাজিব ওরফে রানা। ফখরুলকে বাঁচাতে গেলে আকলিমাকেও এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই ফখরুল মারা যান। আকলিমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে আইসিইউতে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ১টি দা, টর্চ লাইট ও লাঠি উদ্ধার করা হয়।

গতকাল র‍্যাব ১৪ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ময়মনসিংহের মুক্তাগাছা থকে ঘাতক রাজিব ও তার এক সহযোগীকে গ্রেফতার করে। এসময় আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে আত্নগোপনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সে মুক্তাগাছা অবস্থান করছিল, দুই দিন আগে সে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে আত্মগোপনের চেষ্টার উদ্দেশ্যে রাজিব রাজশাহীর তানোরে যায়, কিন্তু সাম্প্রতিক ঘটনায় সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতে পলায়নের পরিকল্পনা পিছিয়ে দিয়ে ময়মনসিংহে এসে পালিয়ে ছিল ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা