সারাদেশ

বালিয়াডাঙ্গীতে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিরল প্রজাতির একটি ছোট বাগদাশকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রাণীটিকে উপজেলার দুওসুও ইউনিয়নের কুলিক নদী সংলগ্ন সোনাকান্দর এলাকা থেকে স্থানীয় এক কৃষক আটক করে খাচায় বন্দী করে রাখেন।

এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজরে দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়।

স্থানীয় গ্রামবাসী আব্দুর রউফ বলেন, ধনিবস্তী গ্রামের ধনিবুল্লাহর ছেলে বদিরুল ইসলাম বুধবার দুপুরে সোনাকান্দর মাঠে কাজ করতে যায়।ওইসময় অকস্মাৎ প্রাণীটি তার পাশ দিয়ে যাওয়ার সময় সে মেছো বাঘ মনে করে তা আটক করে।

এ সময় প্রাণীটি তার হাতে কামড় দিলেও সে সেটিকে ছাড়েনি। সে ওই প্রানীটিকে তার বাড়ীতে নিয়ে এসে খাচায় বন্দী করে রাখে।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, বিরল প্রজাতির প্রাণি আটকের খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাকে সেটিকে উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এটি ছোট বাগদাশ প্রজাতির একটি প্রাণী হতে পারে। প্রাণীটি বীজের বিস্তরণে ও খাদ্যশৃংখলে ভূমিকা রাখে। এছাড়া এটি গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। আর প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী প্রানীটিকে অবমুক্ত করে দেওয়া উচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা