প্রতীকী ছবি
সারাদেশ

জামালপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে ইসলামপুরের ঋষিপাড়া গ্রামে ট্রাক চাপায় আশিকুর রহমান (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাওয়ার সময় (ঢাকা মেট্রো ট -১৩-৫৭৭) নাম্বারের বেগুন বোঝাই একটি ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আশিক। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এলাকাবাসী জানান, নিহত শিশু আশিকের বাবা বেংগু মিয়া একটি মামলায় জেলহাজতে রয়েছে। মা আখিরা বেগম আশিকের বাবার জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করায় বাড়িতে কেউ ছিলনা। ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা