প্রতীকী ছবি
সারাদেশ

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে উজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যায় দায়ের করা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চেক ডিজঅনার মামলা করতে পারবে না

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বদলগাছী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান, ওয়াহেদ আলী, সামসুজ্জামান, রকেট, ডাবলু, আব্দুল হামিদ, এনামুল হক, মোশাররফ হোসেন, বজলুর রহমান ও এমদাদুল হক।

আরও পড়ুন: বগুড়ায় ৭ জনের যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকি এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামলাটি পরিচালনা করেন।

জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকূপ পরিচালনা করতেন উজ্জল হোসেনের চাচা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। ২০১৩ সালের ৯ মে ওই নলকূপটি দখলে নেওয়ার চেষ্টা করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় উজ্জল হোসেন বাধা দিলে তাকেসহ কয়েকজনকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারপিট করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন গরম পানিতে মরিচের গুড়া মিশিয়ে উজ্জলের শরীরে ছিটিয়ে দিলে পেটের বামপাশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেকিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পর দিন মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুন: ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাকী বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলায় তিনজনের (নারী) কোনো সম্পৃক্ততা না থাকায় তাদের বেকসুর খালাস দেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট এবং বিশ্বাস করি দেশে এখনো ন্যায়বিচার আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা