সারাদেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্টক্যান ও সাদাছড়ি বিতরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে তাদের পথ চলার একমাত্র অবলম্বন স্মার্টক্যান ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশন চত্বরে সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের এ উপকরন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরও পড়ুন: ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে ও সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন মিয়ার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ আব্দুর রউফ মোস্তাকীম, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সুরঞ্জিত তালুকদার, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, আব্দুর রউফ দুদু, সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া, সংগঠনের নেতা সিরাজুল ইসলাম, চাঁন মিয়া প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার এসময় স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধী মোঃ রাসেল মিয়াকে হাঁস-মুরগী পালনের জন্য ও সংগঠনের জেলা শাখার কার্যালয়ের আসবাবপত্র ক্রয়ের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা