সারাদেশ

ওসির উপর বোমা বিস্ফোরনে ঘটনায় মামলা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে থানার ওসির উপর বোমা বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এতে ওসিসহ ১০ জন গুরুতর আহত হন। আহত অবস্থায় ওসিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ওসির উপর এ ন্যাক্কারজনক বোমা হামলার ঘটনায় ৮৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ উভয় পক্ষের প্রায় তিন শতাধিক লোকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। এদিকে গ্রেফতার আতঙ্কে ওই এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সরেজমিন সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার আলীনগর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন দেশী অস্ত্র নিয়ে গত রোববার দুপুরে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন ওই এলাকার ১৪ টি বাড়ি ভাংচুর চালায় এবং অর্ধশতাধিক বোমা বিস্ফোরন করে।

এ খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যাওয়া হয়। এ সময় একটি ছোড়া বোমা ওসির পায়ের উপর এসে পড়ে। এতে করে ওসি শামিম গুর“তর আহত হন। তাকে প্রাথমিক অবস্থায় কালকিনি হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় সোমবার কালকিনি থানা পুলিশ বাদী হয়ে উভয় পক্ষের শতাধিক সমর্থকদের বিরুদ্ধে দুইটি মামলা করেন। এ মামলার আসামী টুমচর গ্রামের জসিম (৪০), তানভির হাসান (১৮), নয়ন(২২), সাব্বিরকে (১৭) গ্রেফতার করে সোমবার মাদারীপুর জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই গ্রেফতার আতঙ্কে আলীনগর এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে। আক্রান্ত এলাকা আলীনগরের বেশির ভাগ লোকজন ঘর বাড়ি তালাবদ্ধ রেখে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সরেজমিন সুত্রে জানাগেছে।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

এ বিষয় জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনকে এলাকায় পাওয়া যায়নি এবং তাদের ফোনেও পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত ওসি মারগুব তৌহিদ জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রেখেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা