সারাদেশ
সভাপতি গবা, সম্পাদক দুলু

উলিপুরে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাতে ত্রি-বার্ষিক নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ২৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

এতে সভাপতি পদে সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন চাঁদ, আব্দুল কাদের, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদে মঈনুল হোসেন মন্ডল দুলু, সহ-সাধারণ সম্পাদক পদে লক্ষন সেনগুপ্ত, পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক পদে নুরে আলম সিদ্দিকী আলম, অর্থ সম্পাদক পদে উৎপল সাহা, শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে মনির হোসেন মনা মোল্লা, দপ্তর সম্পাদক পদে তৌফিকুর রহমান লাভলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহফুজার রহমান বুলেট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আব্দুল হান্নান সরকার, প্রচার সম্পাদক পদে রফিকুল ইসলাম রকি, সমাজ কল্যাণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, কার্যকরী সদস্য পদে আমিনুল ইসলাম, ফিরোজ আলম, আবু আল মঞ্জু, মোত্তালিব সরদার রানা, স.ম আল মামুন সবুজ, দেবাশীষ দেব, ভজন কুমার পাল, কামরুল হাসানু জুয়েল ও মাইনুল ইসলাম পারভেজ বিনা প্রতিদ্বদ্বিতায় জয়ী হয়।

বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে রথীন্দ্র প্রসাদ পান্ডে, রিটার্ণিং কর্মকর্তা হিসাবে তপন সেনগুপ্ত ও প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে নোমান ফেরদৌস খান দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, উলিপুর বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে গত ১১ অক্টোবর তফশীল ঘোষণা করা হয়। ভোটার সংখ্যা ছিল ১০২১ জন। নির্বাচনে কোন প্রতিদ্বদ্বি না থাকায় ১২ নভেম্বর রাতে নির্বাচন কমিশন একটি প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা