সারাদেশ

সৈয়দপুরে শ্রেষ্ঠ সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচিত হয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। গত শনিবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন সুভা এর আয়োজন করে।

এ সময় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা স্মারণ ও সনদপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল রায়হান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সুভার ‍উপদেষ্টা এম আর আলম ঝন্টু, প্রভাষক শিউলি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে মাদক, ট্রেনে পাথর নিক্ষেপ না করা, অনলাইন আসক্তির বিরুদ্ধে সামাজি সচেতনতায় বিশেষ অবদান রাখায় ‘আমাদের প্রিয় সৈয়দপুর’কে এ বছরের শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা দেওয়া হয়।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এসরার আনসারী জানান, শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা আমাদের আরও বেশি মানবিক কাজে অনুপ্রাণিত করেছে। আমরা সৈয়দপুর জুড়ে সচেতনতা বৃদ্ধিসহ মানবিক কাজের পরীধি আরও বাড়াতে যাচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা