সারাদেশ

মুন্সীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও

মো. নাজির হোসেন মুন্সীগঞ্জ: ঘুষ নিয়েও সম্পত্তির নামজারী না করার ঘটনার মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেছে ভুক্তভোগী নারী-পুরুষ। এ সময় ভূমি অফিসে অবরুদ্ধ থাকেন তহশিলদার ও অফিস সহকারী।

আরও পড়ুন: প্রয়াত নেতাদের আদর্শে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান

রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ ওই ভূমি অফিস ঘেরাও করে রাখে। পরে টাকা ফেরতের আশ্বাস পেলে ভুক্তভোগীরা ভূমি অফিস ঘেরাও থেকে সরে আসেন।

ইউনিয়নের বেহেরকান্দি গ্রামের আলী আজগর জানান, ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. জসিম ও অফিস সহকারি বিউটি বেগম দু'জনে দীর্ঘদিন ধরেই সম্পত্তির নামজারী করে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ঘুষ নিয়ে আসছেন। কিন্তু নামজারী তো দুরের কথা কালক্ষেপন করে আসছেন।

তিনি আরও জানান, ওই তহশিলদার ও অফিস সহকারি তার কাছ থেকে ১৮ টাকা চাইলে তিনি ১২ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তার সম্পত্তির নামজারী করে দেননি।

আলী আজগরের মতোই নামজারীর কথা বলে মোল্লাকান্দি ইউনিয়নের রফিক মোল্লা কাছ থেকে ৯ মাস আগে ১৬ হাজার টাকা, আলী আহমেদের কাছ থেকে ১১ মাস আগে ১০ হাজার টাকা, শাহ জামাল বেপারীর কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা ও করিম বেপারীর কাছ থেকে দেড়-বছর আগে ২৪ হাজার টাকা নিয়েছেন তহশিলদার ও অফিস সহকারী। কিন্তু অদ্যাবদি তাদের নামজারী করে দেওয়া হয়নি বলে ওই ভুক্তভোগী দাবী করেন।

মোল্লাকান্দি ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী বিউটি বেগম বলেন, আমি টাকা খরচ করে ফেলেছি। আমি টাকা ফেরত দিয়ে দিবো। আগামী মাসের ৮ তারিখ পর্যন্ত আমাকে সময় দেন।

এ প্রসঙ্গে কথা হলে তহশিলদার মো. জসিম জানান, একটি নামজারী কেসের জন্য সরকারি ফি হচ্ছে ১ হাজার ১৭০ টাকা। তিনি বলেন, আমি অফিস সহকারি বিউটি বেগমকে বার বার বলেছি টাকা ফেরত দিতে। কিন্তু তিনি টাকা ফেরত দেননি।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান বলেন, কেউ লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা