সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে রিপন রায় (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ক্ষমা চাইল মিয়ানমার

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিপন রায় ওই গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন রায়ের মা ও দাদা দাদি সকলে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়। এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে গেলে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। মৃত অবস্থায় রিপনকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় রিপন রায়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা