সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুল

এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ির ঝুঁকিপূর্ণ পুলটি এখন চলাচলের অনুপযোগী হতে পড়েছে। এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীরা পারাপারে চরম ভোগন্তির শিকার হচ্ছে। গেল সিত্রাংয়ের প্রভাবে পুলটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।

আরও পড়ুন: লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরবাড়ির খালের কাঠের পুলটি তিন বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে চুরি হয়ে যাচ্ছে পুলের বিভিন্ন সামগ্রী । দূর্ঘটনা এড়াতে এল্কাাবাসী ও স্থানীয় মেম্বারের সহযোগীতা ও অর্থায়নে বাঁশ দিয়ে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এ পুল দিয়ে প্রতিদিন উত্তর ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করে। পুলের দুই পার্শ্বে নিরাপত্তা জন্য ধরনী না থাকায় শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজন চলাচল করতে ভয় পাচ্ছে ।

স্থানীয় ভূক্তভোগীদের পক্ষে রাকিব খান জানান, গেল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ পুলটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা । অতিবিলম্বে পুলটি পুনঃনির্মান করা জরুরী ।

ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া এ ঝুঁকিপূর্ণ পুলটি নির্মান খুবই জরুরী ।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, সিত্রাংয়ে উপজেলার কয়েকটি পুলের ক্ষতিসাধিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা