ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
সারাদেশ

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

সান নিউজ ডেস্ক : কুমিল্লা জেলার মুরাদনগরে গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মুরাদনগরের গোমতা এলাকায় দুর্ঘটনার পর থেকেই এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়া আক্তার স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : ছিনতাইকারী কেড়ে নিলো পোশাক শ্রমিকের প্রান

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেমধন মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাদিয়া রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পেছন থেকে দ্রুতগামীর একটি বাসের চাকায় পিষ্ট হয় তার মাথা।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, গ্রেফতার ৪১

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে।

মহাসড়ক থেকে স্থানীয়দের সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা