প্রতীকী ছবি
সারাদেশ

ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: 'কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে দশটার দিকে এক বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মুক্তিযোদ্ধা সংসদদের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে শেষ হয়। পরে ঈশ্বরগঞ্জ থানার হল মিলনায়তনে ঈশ্বরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে আলোচনা সভা হয় ।

ঈশ্বরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক ভূঁইয়া দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে. এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি।

এছাড়াও কমিউনিটি পুলিশিং র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পুলিশ সবার আগে প্রাণ দিয়েছিল

সভায় বক্তরা বলেন, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে কমিউনিটি পুলিশ। তারা প্রতিনিয়ত ছোট ছোট কাজ করে যাচ্ছে, যা একদিন অনেক বড় সাফল্যে রূপ নেবে । তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি।

সান নিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা