সারাদেশ

অপহরণকারী আটক, স্কুলছাত্রীকে উদ্ধার

সান নিউজ ডেস্ক: নাটোরে অপহরণের পাঁচ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। সেই সঙ্গে মো. জাহিদ (২৩) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার সময় অভিযান পরিচালনা করে জেলার সিংড়া উপজেলার চামারী গ্রাম থেকে এই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। আটক জাহিদ ওই উপজেলার সুর্য্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জাহিদ দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। সিংড়া সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জাহিদ পার্শ্ববর্তী নাটোর সদর থানার হালসা এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতো। তাকে মানা করলে সে উল্টো উত্ত্যক্তের পরিমাণ বাড়িয়ে দেয়। পরে গত ২৮ মে সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে তার নানার বাড়ির এলাকা থেকে অপহরণ করা হয়।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

এ ঘটনায় ওই ছাত্রীর মামা তৈয়ব আলী বাদী হয়ে সিংড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এছাড়া এ বিষয়ে নাটোর সদর থানায় ওই স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে র‌্যাব। ওই মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা অপহরণকারীকে আটক করতে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার সময় তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়ার চামারী গ্রামের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদকে আটক করা হয় এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

পরে উদ্ধারকৃত ভুক্তভোগী ও আসামিকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা