সারাদেশ

গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিক্ষক

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমীর হোসেন আমু বলেছেন, একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পিতা-মাতা সন্তান জন্ম দেয় আর একজন শিক্ষক তাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে ঘরে তোলেন এবং পাশাপাশি নৈতিকতার শিক্ষা দেন।

আরও পড়ুন: পরীক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা জরুরি

শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঝালকাঠি সরকারি কলেজ প্রাাঙ্গনে র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু আরও বলেন, সমাজে সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করবেন তারা সেভাবে গড়ে উঠে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাদানও খুবই জরুরি। মানসম্মত শিক্ষাদান না করলে মেধাহীন জাতি গড়ে উঠবে। তাই প্রত্যেক শিক্ষককে আদর্শবান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

আরও পড়ুন: কে বলেছে, হিরো আলমের আবৃত্তি শুনতে?

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা