মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ
সারাদেশ

মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ- বলেন আজ এ অনুষ্ঠানের মাধ্যমে ১৭১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১৮৩ পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন- আমরা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড আজ হাতে পেলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা