ফের গুলি এসে পড়ল বাংলাদেশে
সারাদেশ

ফের গুলি এসে পড়ল বাংলাদেশে

সান নিউজ ডেস্ক: ফের মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেমুছড়িতে পড়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্কিত হয়ে এলাকা ছাড়ছেন
ওই এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়ে বলে জানা গেছে।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান বলেন, শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকে ৪৯ ও ৫০ সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। শনিবার সকালের দিকে কিছু সময় বন্ধ থাকার পর দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি শুরু হয়। এসময় নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহিরমাঠ এলাকায় একটি গুলি এসে পড়েছে। এতে ওই এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। এতে অনেকটা স্বস্তিতে ছিলেন তারা। কিন্তু শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় মর্টারশেল বিস্ফোরণের শব্দ। এছাড়া মিয়ানমার থেকে ছোড়া গুলি নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি এলাকায় পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া ও দোছড়ি ইউনিয়নের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া দোছড়ি ইউপির লেমুছড়ি এলাকায় গোলা এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিরা ভয়ে এলাকা ছেড়েছেন বলেও জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত পরে জানানো যাবে।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি কমেছে

নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক মিঠুন সিংহ জানান, একটি মামলার তদন্ত করতে ভাল্লুক খাইয়া এলাকায় গিয়েছিলাম। সেখানে থাকাকালে মিয়ানমারের অভ্যন্তরে প্রচুর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা