ফাইল ছবি
সারাদেশ

পদ্মা এক্সপ্রেসের ১৬৫ যাত্রীকে জরিমানা

সান নিউজ ডেস্ক: ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: দেশের মানুষ পরিত্রাণ চায়

জানা যায়, বিনা টিকিটে ভ্রমণের দায়ে এসব যাত্রীদের জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) ভোররাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদের জরিমানা করেন।

অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সুদানে সংঘর্ষে নিহত ১৫০

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোররাতে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা