সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারডালি ইট ভাটার সামনে বাঁশ বোঝাই নসিমন গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই উপজেলার কালমেঘ বারঢালি ইট ভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটর সাইকেল আরোহী। নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাগাঁও এলাকার উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম (২৫) ও অপরজন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো: পায়েল (২৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির উদ্দ্যেশে একই মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও আসছিলেন। এসময় মোটরসাইকেলটি বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালি ইট ভাটার সামনে পৌঁছালে অপর দিক হতে আসা একটি বাঁশ বোঝাই নসিমন গাড়ির সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল থাকা দুইজন মারা যান।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার প্রদীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে রাস্তা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নতুন আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘দূর্ঘটানায় দুই জনের মৃত্যু খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।,

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা