সরকারি চাকরিজীবীদের মানববন্ধন
সারাদেশ

সরকারি চাকরিজীবীদের মানববন্ধন

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি আদায়ে নোয়াখালীতে মানববন্ধন করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিরা।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

শনিবার সকাল ১০ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের পুঞ্জিভূত ক্ষোভ ও অসন্তোষ দূর করতে বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

দাবিগুলো হচ্ছে- পে কমিশন গঠন পূর্বক ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান; ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তরের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন; টাইমস্কেল, সিলেকশন গ্রেড, বেতন জেষ্ঠতা পুণঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রাচ্যুইটির পরিবর্তে পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন ১ টাকায়= ৫০০ টাকা নির্ধারন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপীল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ; আউট সোসিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর।

আরও পড়ুন: ফের বুরকিনা ফাসোর শাসক ক্ষমতাচ্যুত

সংগঠনের নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল আমিন রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ফারুক ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ, প্রচার সম্পাদক আজিজুর রহমান তৈয়ব, অর্থ সম্পাদক মোঃ নূরনবী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মিলনসহ জেলা ও উপজেলার ১১-২০ গ্রেডের চাকুরিজীবীবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা