স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সহস্রাইল চৌরাস্তায় বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ।

শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. কামরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্রাফিল মোল্লা, বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের সদস্য মো:মজনু মিয়া, শেখর ইউনিয়ন চেয়ারম্যান মো:কামাল আহমেদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জি, এস ও যুবলীগ নেতা মো: রাহাদুল আক্তার তপন।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিকদার মনির হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়সাল আহম্মেদ রবিন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামরুল সিকদার ও সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল,সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন তুষার, মোঃ রবিউল ইসলাম খান, দপ্তর সম্পাদক ওহিদুর হক উজ্জল, প্রচার সম্পাদক শেখ মো. আনিচুজ্জামান আনিস প্রমুখ।

শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী আবেদন করেন। সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৯টায় খন্দকার রেজাউল করিমকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সহ সভাপতি, মোঃ রুহুল আমীনকে সাধারণ সম্পাদক, খোকন কাজীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রফিক শেখকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা