সারাদেশ

হাতিয়ায় দুই ডাকাত দলের সংঘর্ষে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে। কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা ও কিছু দেশীয় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে!

নিহত ডাকাতরা হলো, উপজেলার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা এবং ডাকাত ফখরুল গ্রুপের সদস্য কবির (৩৬), সাহারাজ (৩৭) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার ভোররাত তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত উপজেলার ঘাসিয়ার চর এলাকায় এ গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন তিনটি মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ গুলো উদ্ধার করে চেয়ারম্যানঘাটে আনা হয়। মরদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে চরের নিয়ন্ত্রণ ছিল ডাকাত খোকনের হাতে। একপর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে। তারপর চর এলাকা নতুন করে নিয়ন্ত্রণ নেয় তার ভাই ফখরুল। কয়েক দিন আগে খোকন জামিন এসে আবার চরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ডাকাত ফখরুলও খোকন বাহিনীর মধ্যে বুধবার দিনগত রাতে সংঘর্ষে তিনজন নিহত হয়। নিহত তিন জন ডাকাত ফখরুল গ্রুপের সদস্য।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ডাকাত কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চলে আসার পর স্থানীয় সূত্র বলছে ওই ঘটনায় তিন ডাকাত নিহত হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে থাকাকালীন তিন ডাকাত নিহত হওয়ার কোন আলামত দেখতে পাইনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষে তিন জন নিহত হয়েছে বলে শুনেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা