গাঁজা সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড
সারাদেশ

গাঁজা সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত মো.মোহন (২৫) নামের এক গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করেছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত মোহন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে পাইকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

আরও পড়ুন: লাঠি নিয়ে এলে খবর আছে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাধুরখিল আজিম শাহের পোল এলাকাতে সিএনজি অটোরিকশা থেকে সন্দেহ বশত মোহনকে আটক করা হয়। এরপর তার কাছে গাঁজা পাওয়া যায় এবং তার মোবাইলে দেখা যায় সে ইমোর মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করছে। একই সঙ্গে মুঠোফোনে গাঁজা সেবনের তথ্য প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত মোহনকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা