সারাদেশ

ভূমি অফিসে জুতা পিটা  

খায়রুল খন্দকার টাঙ্গাইল : নামজারি আবেদনে ক্রটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটা করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত। শুধু তাই নয়, একজনের মাথার টুপি খুলে নিয়ে কটুক্তিও করেছেন তিনি।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকাডুবি নিহতের সংখ্যা বেড়ে ৫৬

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এসিল্যান্ডের নিজ অফিস কক্ষে এমন কাণ্ড ঘটান তিনি। দুই কর্মচারী হলেন, সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।

জানা যায়, দুপুর ১২ টার আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসিল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ক্রটি দেখিয়ে দফায় দফায় প্রায় এক ঘন্টা খায়রুল ইসলামকে জুতাপেটা করেন তিনি।

এরপর খায়রুল ইসলাম বের হয়ে আসলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করা মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত জুতা দিয়ে তার দিকে ঢিল ছুঁড়েন এবং চেয়ার থেকে উঠে গিয়ে রাগে মুমিনুলের মাথার টুপি খুলে ফেলেন এবং তাকে মারপিট শুরু করেন।

এ বিষয়ে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ইসলাম বলেন, এসিল্যান্ডের স্যারের অফিস কক্ষ প্রবেশ করা মাত্রই আমাকে জুতা দিয়ে ঢিল মারেন এবং চেয়ার থেকে উঠে মাথার টুপি খুলে ফেলে জুতা দিয়ে মারপিটসহ টুপি নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। পরে আমি রুম থেকে বের হয়ে আসি।

আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম বলেন, আজ দুপুরে নামজারির কাজে ভুল দেখিয়ে এসিল্যান্ড স্যার তার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেছেন। এ অভিযোগের বিষয় জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মেবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন : রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই দুই জন স্টাফের কাজে ভুল হওয়ায় তাদের ডেকে নিয়ে বকাঝকা করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা