সারাদেশ

ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

জামালপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছুরির আঘাতে নিহত হয়েছে বড় ভাই। এ ঘটনায় সৎ ভাই মঞ্জিল শেখ, সৎ মা আনোয়ারা বেগম ও সৎ বোন ময়না বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জামালপুর সদরের কেন্দুয়ার ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাফিক ইসলাম (৪০) কেন্দুয়ার দেওয়ানীপাড়া গ্রামের গ্রামের মৃত আজাদ শেখের সন্তান।

র‌্যাব- ১৪'র স্কোয়াড কমান্ডার এম এম সবুজ রানা জানান, সম্পত্তি ভাগাবাটোয়ারা নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সৎ ভাই মনজিল শেখ বড় ভাই রাফিক ইসলামের বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

এতে ঘটনা স্থলেই মারা যান রাফিক। ঘটনার পর মঞ্জিল শেখ, সৎ মা আনোয়ারা বেগম ও সৎ বোন ময়না বেগমকে আটক করে স্থানীয় জনতা। পরে র‌্যাব এসে তাদের গ্রেফতারের পর জামালপুর সদর থানায় সোপর্দ করে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

জামালপুর সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহত রফিকুল ইসলাম মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানিয়েছে, এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারে না: আসিফ

আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারে না বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা