মাদারীপুরের বধ্য ভুমিতে নাটক মঞ্চায়িত
সারাদেশ
‘সুফিয়া কিংবা একজন প্রীতিলতা’

মাদারীপুরের বধ্য ভুমিতে নাটক মঞ্চায়িত

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিলের অভ্যন্তরে বৃহৎ বধ্যভূমিতে রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ‘সুফিয়া কিংবা একজন প্রীতিলতা’ নাটক মঞ্চায়িত হয়েছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৫০

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা ও পরিকল্পনায় নাটকটি সমন্বয় করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন। নাটকটি প্রযোজনা করেন আলি আহমেদ মুকুল ও গবেষণা নির্বাহী ছিলেন আবু ছালেহ মো. আব্দুল্লাহ।

শাহীন রহমানের রচনা ও নির্দেশনায় নাটকে অভিনয় করেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী ও শিবচর থিয়েটারের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীসহ ৫০ জন কলাকুশলী।

সারাদেশের গণহত্যার পরিবেশ থিয়েটার অবলম্বনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী মাদারীপুর এ আর হাওলাদার জুট মিলে ঘাঁটি গেড়েছিল। জুট মিলের অভ্যন্তরে ডি-টাইপ বিল্ডিং এ ছিল তাদের টর্চার সেল। এখানেই মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে মুক্তিকামী মানুষকে ধরে এনে অমানবিক নির্যাতনের পর হত্যা করে টর্চার সেলের ২০০/৩০০ মিটার পশ্চিমে খোলা মাঠে মাটি চাপা দিয়ে রাখতো।

আরও পড়ুন : রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩

পাশাপাশি রশিতে বেঁধে অসংখ্য মুক্তিকামী জনতাকে টর্চার সেলের উত্তর পাশে আড়িয়াল খাঁ নদের পাড়ে জুট মিলের জাহাজ নোঙ্গর করা জেটিতে দাঁড় করে ব্রাস ফায়ারের পর লাশগুলো নদীতে ভাসিয়ে দিতো। এছাড়া অসংখ্য সুন্দরী মেয়ে ও গৃহবধুদের ধরে এনে টর্চার সেলের মধ্যে রেখে পাশবিক নির্যাতন করে হত্যা করা হতো। অনেকেই নির্যাতনের সময় টর্চার সেলের মধ্যেই মৃত্যুবরণ করেছে। তাদেরও বধ্যভ‚মিতে মাটি চাপা দিয়ে রাখা হতো। এ থেকে বাদ পড়েনি সুফিয়ার পরিবার। সুফিয়া ও তার পরিবারকে ঘিরেই এই নাটকের উপজীব্য।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নাটকটি সরাসরি উপভোগ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ সহস্রাধিক দর্শক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা