প্রধান আসামি রনির ফাঁসি দাবিতে উত্তাল নোয়াখালী 
সারাদেশ
স্কুল ছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা

রনির ফাঁসি দাবিতে উত্তাল নোয়াখালী 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুরে স্কুল ছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী অদিতা হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর শিক্ষাঙ্গন ও রাজপথ।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন।

হরিনারায়ণ পুর স্কুলের প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, আমরা প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে দাঁড়াতে হবে এবং সমাধান করতে হবে।

আরও পড়ুন : জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

কিশোর গ্যাং গ্রেফতার অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং অদিতা হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অপরাধী সনাক্তে চৌমুহনী ও মাইজদীতে একশত ষাটটি স্পটে দুইশতটি সিসি ক‍্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়।

নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিকে (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) গ্রেফতার করে। গতকাল আদালত রনির ৩ দিনের মঞ্জুর করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা