সারাদেশ

শাওন হত্যার প্রতিবাদে ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জ জেলার পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা যুবদল।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের নেতৃত্বে ভালুকা পৌর সদরের কোর্ট ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ বের হয়। উক্ত সমাবেশের আয়োজন করেন ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদল।

এতে অংশ নেন উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, সাহিদুজ্জামান পাঠান সমর, রিপন তালুকদার, আকমল খান, অলিউল্লাহ খান, মফিজুল ইসলাম মন্ডল, সাইফুর রহমান (সেলিম আকন্দ), আব্দুল মান্নান, খোরশেদ আলম উজ্জ্বল, শেখ ফরিদ মানিক, আমিনুল হক, খন্দকার মাখন, কামাল পারভেজ, সোহাগ আহমেদ, সোহেল রানা, সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, শাহীন, সেলিম তরফদার, মফিজুল সরকার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

পরে বিক্ষোভটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ওয়াহেদ টাওয়ারের পশ্চিম পাশে এসে প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তাজমুল হক মন্ডল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা