সারাদেশ

বোয়ালমারীতে ১০ জুয়াড়ি গ্রেফতার 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে উপজেলার দুটি স্থান থেকে সোমবার রাতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানের মধ্যে একদল লোক তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন গোয়ালবাড়ী গ্রামের লক্ষণ রায়ের ছেলে বিপুল রায় (৩০), চরদৈতরকাঠি গ্রামের আলমগীর শেখের ছেলে বিল্লাল শেখ (৪২), লংকারচর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ রাজিব মিয়া (২৯), কাদের বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (৩১), ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে কুটিশ্বর কুমার মন্ডল (৪০) এবং অনন্ত বাইনের ছেলে পরিমল বাইন (৪৩)। সোমবার রাতেই প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় উল্লেখিত ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

এছাড়া পৃথক ঘটনায় সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দাদপুর ইউনিয়নের বাহিরদিয়াগামী কাঁচা রাস্তার উপর জুয়া খেলার সময় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর চরপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৩০), সাদেক শেখের ছেলে হারুন শেখ (৫০), পার্শ্ববর্তী সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হারেজ মোল্লার ছেলে মাহাবুব মোল্যা ও আনসার মোল্লার ছেলে বেল্লাল মোল্লা (৩৪)। এ ঘটনায়ও রাতেই মামলা হয়েছে। পৃথক দুই মামলায় গ্রেপ্তারকৃত ১০ জনকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুল হোসেন বলেন, তাস দিয়ে জুয়া খেলার অপরাধে দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃত ১০ জনকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা