সারাদেশ

জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: আসন্ন নাটোর জেলা পরিষদের তিন নম্বর (বড়াইগ্রাম) ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ আবুল কালাম জোয়াদ্দারের নামে তথ্য গোপনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মোঃ ইয়াছিন আলী সরকার।

আরও পড়ুন: লাইভে সনদপত্র ছিঁড়ল হতাশ যুবক

সোমবার (১৯ সেপ্টেম্বর) আপিলকারী কর্তৃপক্ষ রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং নাটোর জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, নাটোর জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (বড়াইগ্রাম) এর সাধারণ সদস্য প্রার্থী মোঃ আবুল কালামের নামে বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে টিসিবি ডিলারের লাইসেন্স রয়েছে। তিনি এ ডিলারশিপ বাতিল না করে এবং তার হলফ নামায় এ বিষয়ে কোন তথ্য না দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। কিন্তু জেলা পরিষদ নির্বাচনী বিধি মোতাবেক টিসিবি ডিলারশিপ বাতিল না করলে তার মনোনয়ন বাতিল হওয়ার কথা।

আরও পড়ুন: ভিজিএফের দুই ট্রাক চালসহ আটক ৩

অভিযোগকারী মোঃ ইয়াছিন আলী সরকার বলেন, আমি রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি জেনে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে প্রতিকার পাইনি। তাই রাজশাহীতে আপিল করলাম। এখানে ন্যায় বিচার পাবো বলে আশা করছি।

মোঃ আবুল কালাম জোয়াদ্দার বলেন, প্রার্থী হতে হলে টিসিবি ডিলার থাকা যাবে না এমন কোন লিখিত বা মৌখিক নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেন নাই। তারপরও গত ১৪ তারিখে আমি এফিডেভিটের মাধ্যমে ডিলারশিপ হস্তান্তর করে দিয়েছি। আপিলের ফলাফল আমার পক্ষে আসবে বলেই আমি আশা করি।

আরও পড়ুন: ফ্রি ফায়ার খেলার সময় মৃত্যু

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, যাচাই-বাছাইকালে কেউ অভিযোগ করেনি। বৈধ তালিকা ঘোষণা করার পরে একজন জানিয়েছেন। তখন আর কিছু ছিল না। এখন আপিলকারী কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা