সারাদেশ

গ্যারেজ কর্মচারীকে মারধরের অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে এটিএসআই সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মোটরসাইকেল গ্যারেজ মেকানিক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় শহরের আমতলা সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফ্রি ফায়ার খেলার সময় মৃত্যু

আহত নিরব হোসেন জানান রাত সাড়ে আটটার দিকে মোটরবাইক নিয়ে গ্যারেজে যাচ্ছিলেন। এমন সময় এটিএসআই সাখাওয়াত হোসেন কোন সিগনাল না দিয়েই হঠাৎ করে লাইট বন্ধ করে মোটরসাইকেল থামিয়ে দেয়। এ সময় পিছনে থাকা নিরবের মোটর সাইকেলের সাথে সাখাওয়াত হোসেনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সাখাওয়াত হোসেন নিরবকে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

পরে স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরব হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তার পরিবারের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা নিবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝালকাঠি সদর ট্রাফিক ফাড়িতে কর্মরত এটিএসআই শাখাওয়াত হোসেন জানান, ওই ছেলে তার মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে তার হাতে ব্যাথা পেয়েছেন। নম্বর প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু বকা দিয়েছি, তবে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।

আরও পড়ুন: পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

অন্যদিকে, ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা