লিমনের বাবার উপর হামলাকারীকে ২ বছরের কারাদন্ড
সারাদেশ

লিমনের বাবার উপর হামলাকারীকে ২ বছরের কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি : ২০১১ সালে র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ার লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন আকন (৬০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

আরও পড়ুন : বাংলাদেশের ঐতিহাসিক জয়

দন্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন (৪৮) রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল। সে রাজাপুরের সাতুরিয়া এলাকার বাসিন্দা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

রায়ে অপর ৫ আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। আদালতে রাস্ট্র পক্ষের কৌসুলি এম. এ জলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন : রানির শেষকৃত্যানুষ্ঠান শুরু

মামলা সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে সাজাপ্রাপ্ত মো. ইব্রাহিমের নেতৃত্বে ৫/৬ জন মিলে লিমনের বাবা মো. তোফাজ্জেল হোসেন আকনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তোফাজ্জেলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তোফাজ্জেলের একটি হাত ভেঙ্গে যায়।

এ ঘটনায় পরের দিন লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রাজাপুর থানার উপ-পরিদর্শক মাইনউদ্দিন মুন্না ২০১৯ সালের ২৭ মে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

মামলার বাদী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম বলেন, ২০১১ সালের ২৩ মার্চ এই ইব্রাহিম র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে আমার ছেলে লিমনকে গুলি করায়। আমাদের বসত বাড়ি থেকে থেকে উচ্ছেদ করতেই ২০১১ সাল থেকে ইব্রাহিম আমাদের পেছনে লেগে আছে । সে র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো।

আল্লাহর কাছে হাজার শোকর এতদিন পর হলেও কিছু একটা বিচার পেয়েছি। র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

হরমুজ প্রণালীতে ট্যাংকার হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ওমানের জলসীমার কাছে হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরা...

সায়েন্সল্যাব অবরোধে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্...

মোবাইল কোর্টে কৃষককে সাজা দেয়া কুষ্টিয়ার সেই ইউএনও রংপুরে বদলি

কুষ্টিয়ার মিরপুরে কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা