সারাদেশ

মুন্সীগঞ্জে ককটেল হামলা, আহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার শোলারচর গ্রামে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে ককটেল হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠেছে। রোববার রাত ৮ টার দিকে শোলারচর গ্রামের দেওয়ানবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে। এতে দুইজন আহত হয়েছে।

আহতরা হলেন, শোলারচর গ্রামের রহমান দেওয়ানের ছেলে হৃদয় দেওয়ান (২২) ও হাসান দেওয়ান (৩০)। আহত হৃদয় দেওয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আধারা ইউনিয়নের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে একাধিক বার হামলা পালটা হামলা হয়েছে। এতে একাধিক মামলাও হয়েছে। রোববার রাত ৮ টার দিকে রহমান দেওয়ানের বাড়িতে ককটেল ও হামলার ঘটনা ঘটে।

আহত হৃদয় দেওয়ান বলেন, আমার মাথায় রামদা দিয়ে ফয়জুল বেপারী ছেলে আক্তার বেপারী কোপ দেয়। পরে আমি আর কিছুই বলতে পারি না।

আহতের বড় ভাই হাসান দেওয়ান (২৮) বলেন, আমাদের বাড়িতে হামলা চালায় গ্রামের মাহবুব ভূইয়ার ছেলে ইলিয়াস ভূইয়া ও সাব্বির ভূইয়া, দেলোয়ার মস্তানের ছেলে জয় মস্তান সহ ৮ থেকে ১০ জন।

আরও বলেন, ওরা দুইটি অটোরিকশা নিয়ে আমাদের বাড়ির সামনে এসে নামে। আমাদের ঘরের দুয়ারে দুইটি ককটেল নিক্ষেপ করে এতে ঘরের টিন ছিড়ে যায়। আমরা দৌড়ে পালাতে চাইলে রামদা দিয়ে আমার ছোট ভাইয়ের মাথায় কোপ মারে। আমাকে ভেদক মারধর করে আহত করে।

আহত হৃদয় ও হাসানের মা হাসনা বেগম বলেন, আমার ঘরে দুইটা ককটেল নিক্ষেপ করে। পরে আমার বড় ছেলেকে ভেদক মারধর করে। আর ছোট ছেলেকে ওরা কুপিয়ে জখম করেছে। আমি ওদের বিচার চাই। গ্রামে ওরা মাদকও বিক্রি করে। ওদের বিচার করার কি, কেউ নেই।

অভিযোগ সত্য নয় বলে আক্তার বেপারী বলেন, আমি হৃদয় দেওয়ান হতে টাকা পাবো। টাকা চাইলে, ওরা আমাদের বাড়িতে হামলা করছে। তাহলে হৃদয়ের মাথায় আঘাত করলো কে? এ বিষয়ে কোন উত্তর দিতে পারেনি।

সদর থানার (ওসি) তারিকুজ্জামান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সত্যতা জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা