পুরনো ছবি
খেলা
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ঐতিহাসিক জয়

সান নিউজ ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের ফাইনালে শক্তিশালী নেপালের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের শিরোপা লাভ করেছে বাংলার দুর্দান্ত সাহসী মেয়েরা। স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ। ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলার বাঘিনীরা।

আরও পড়ুন: বিএনপির সবকিছুতেই হতাশা

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় (বাংলাদেশ সময়) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হওয়া খেলাটিতে ১৪তম মিনিটেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৪১ মিনিটে করে দ্বিতীয় গোল। পরে ৭৭তম মিনিটেই করে তৃতীয় গোল।

কর্দমাক্ত মাঠে খেলার ১০ মিনিটের মাথায় কাদায় পড়ে আবার ব্যথা পেলে তাকে তুলে নেয়া হয়। মাঠে নামানো হয় শামসুন্নাহার জুনিয়রকে। মাঠে নেমে ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিলেন বাংলাদেশকে। অর্থাৎ মাত্র ১৪ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিজের স্কিল দেখান শামসুন্নাহার। কোনাকুনি প্লেসিংয়ে তিনি গোল করেন।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

খেলার ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণারানী সরকার। ৪১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে যান অধিনায়ক সাবিনা। তার পাস থেকে গোল পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো কৃষ্ণা রানী সরকার বল পেয়ে যান এবং খুব সহজেই নেপালের গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক প্লেসিং শটে গোল করেন তিনি।

তবে ৭০ মিনিটে আনিতার গোলে ব্যবধান ২-১ কিছুটা কমায় নেপাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে স্বাগতিক নেপাল। যার ধারাবাহিকতায় ৭০ মিনিটে একটি গোল পরিশোধ করে ফেলে নেপাল। আনিতার দারুণ এক শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

পরে ৭৭তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর মাধ্যেমে ইতিহাস গড়ল বাংলাদেশ।

প্রসঙ্গত, বাংলাদেশ ও নেপালের মধ্যে ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল পঞ্চমবারের মতো ফাইনাল খেলেছে। আগের পাঁচবারের ফাইনালেই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। তবে বাংলাদেশ ফাইনালে দ্বিতীয়বারের মতো খেলেছে। তবে দক্ষিণ এশিয়ার এই নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে স্বাগতিকর ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: অবসর নিলেন পেসার রুবেল

বাংলাদেশের একাদশ: রুপা চাকমা (গোলরক্ষক) সাবিনা খাতুন (অধিনায়ক) শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, সাসুরা পারভিন, মণিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও স্বপ্না জাহান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা