সারাদেশ

পোস্ট মাস্টারের ৯ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্ট মাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : নুসরাত ফারিয়ার সুখবর!

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোশেদ খান এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।

দণ্ডপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।

আরও পড়ুন : অবসর নিলেন পেসার রুবেল

দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬ জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবহিতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেন।

এই অর্থ আত্মসাত করায় দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা জনাব সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন : তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা