ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
সারাদেশ

ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সাজ্জাদুল আলম, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় গাড়ির চাপায় মো. নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সঙ্গে থাকা আরেকজন আরোহী।

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

সোমবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাঈম গাজীপুরের শ্রীপুর উপজেলার মুরাইল গ্রামের কাজল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে মোটরসাইকেলে শ্রীপুর থেকে সজিব নামের একজনকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের দিকে আসছিলেন নাঈম। আটটার দিকে ভালুকার কলেজ গেটের সামনে আসতেই পিছন দিক থেকে বেপরোয়া গতির অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চালক নাঈম মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত সজিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। ঘাতক চালকসহ গাড়ীটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান রিয়াদ মাহমুদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা