সারাদেশ

তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং তাদের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।

আরও পড়ুন: পঙ্কজ দেবনাথকে আ’লীগের পদ থেকে অব্যাহতি

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন। আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তাদের এ দণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত শরীফ খাঁর প্রতিবেশী আমানত খাঁর ছেলে জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তারা সবাই পলাতক আছেন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার পাঁচ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ বলেন, মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। তারা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা