মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় গ্রেফতার ১
সারাদেশ

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় গ্রেফতার ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক কওমী মাদ্রাসার ছাত্রকে বলৎকারের ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপালের নামে মামলা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বলৎকারের শিকার ওই ছাত্রের (১২) বাবা ইমরান মোল্যা বাদি হয়ে মামলাটি করেন।

মামলার আসামি মাওলানা আরিফ বিল্লাহকে (৩৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়,ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মো. আকবারের ছেলে মো. আরিফ বিল্লাহ গত কয়েক মাস আগে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় চাকরি নেন।

আরও পড়ুন : নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

তিনি ওই এলাকার চরদিঘিরপাড় জামে মসজিদে ইমামতিও করেন। আরিফ বিল্লাহের বিরুদ্ধে চলতি বছরের ১৮ এপ্রিল (রমজান মাসে) মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাহিদুল ইসলাম (১২) নামে ওই ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠে।

এ ঘটনার পর গত ১ আগস্ট চরদিঘিরপাড় মসজিদের ভেতরে হুজুরের সাথে ঘুমানোর কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রকে বলৎকার করে আরিফ বিল্লাহ।

সম্প্রতি বলৎকারের ঘটনাটি ওই ছাত্র বাড়িতে এসে অভিভাবকদের কাছে ফাঁস করলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঘটনাটি এলাকায় জানাজানির পর গত ৮ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

এ নিয়ে গত ৯ সেপ্টেম্বর উপজেলার বড়গা বাজারের ব্যবসায়ি সহিদুল ইসলামের ঘরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে শালিস বৈঠকের কথা হয়।

কিন্তু আরিফ বিল্লাহি বৈঠকে উপস্থিত না হওয়ায় রোববার দিবাগত রাতে বলৎকারের শিকার মাহিদুল ইসলামের (১২) বাবা ইমরান মোল্যা বাদি হয়ে ইচ্ছার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩।

আরও পড়ুন : সেই মাইক্রোচালক গ্রেফতার

মামলার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদরাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় ওই ছাত্রর বাবা বাদি হয়ে মামলা করেছেন।

মামলার পর আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ছাত্রকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা