সারাদেশ

সিজিপিএ’ বাতিলের দাবিতে কক্সবাজারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : মেডিকেল কলেজের পরীক্ষাব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে মোদির অভ্যর্থনা

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। যেখানে অংশ নেয় কক্সবাজার মেডিকেল কলেজের ১৪ ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিএমডিসির এই নতুন পদ্ধতি প্রচলনের কারণে চিকিৎসকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগের পদ্ধতিতে যেকোনো বর্ষে কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে একই ব্যাচে পড়ার সুযোগ পেতেন। পরের বছর ওই বিষয়ে পরীক্ষা দিতে পারতেন। তবে নতুন গ্রেডিং পদ্ধতিতে সে সুযোগ রাখা হয়নি। সেই সঙ্গে এ, বি ও সি গ্রেড করে চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

তাদের দাবি, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএমডিসি ‘ক্যারি অন’ পদ্ধতি বাতিল করে ‘সিজিপিএ’ পদ্ধতি চালু করেছে। এতে মেডিকেলের শিক্ষার্থীদের ফলাফল বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে অকৃতকার্য হলে অন্য বর্ষে উন্নীত হওয়ার সুযোগ থাকবে না। এ জন্য শিক্ষার্থীদের বৈষম্য ও হয়রানি দূর করতে সিজিপিএ বাতিল করে কর ক্যারি অন পদ্ধতি পুনরায় চালুর দাবি তাদের।

আরও পড়ুন : লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

এসময় উপস্থিত ছিলেন, চিকিৎসক ডা: তাজমীর রহমান, ডা: রবিউল আলম, ১৪ ব্যাচের শিক্ষার্থী আলী আরমান, তাশহুদ, সায়েম, নাইমুর, জিসান, ওসামা, সুমাইয়া কফিল ও ফাবিহাসহ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা