সারাদেশ

পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য বের হয়েছে বলে পুলিশকে জানায়।

আরও পড়ুন: ওজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন। আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩নং ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪) মো.জুবায়ের (২৩)) জোহরা খাতুন (১৫)।

খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত রোহিঙ্গারা কোম্পানীগঞ্জের মমতাজ খালি এলাকা দিয়ে আসে এবং ভাসানচরের পাশে মহব্বতের খোপ নামক একটা জায়গা রয়েছে। ফরিদ মাঝি নামে এক ব্যক্তি এটি পরিচালনা করে। রোহিঙ্গারা পালিয়ে এখানে এসে থাকে এবং এখান থেকে বিভিন্ন দিকে চলে যায়। এই ফরিদ মাঝির সাথে জেলেদের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: সাভারে রিকশাচালক খুন

ফরিদ মাঝি এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় রোহিঙ্গারা ভাসানচর থেকে পালানোর সুযোগ পায়। মহব্বতের খোপ দিয়ে রোহিঙ্গাদের পালানো সব থেকে সহজ। একইভাবে ৭ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়েছে। তবে ৩ জন ধরা পড়েছে। অন্যরা সোনাপুরের দিকে রওনা হয়েছিল বলে জানা যায়।

একদল বাঙালি মাছ ধরার পাশাপাশি অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভাসানচর নদীর ঘাটে এনে আরেকটি বাঙালি দালাল চক্রের কাছে হস্তান্তর করে। এভাবে কিছু দালাল চক্র দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাদের পালানোর কাজে সাহায্য করছে।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও ভাইরাল

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এক কিশারী দুইজন তরুণসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় তারা সবাই রোহিঙ্গা এবং কক্সবাজারের টেকনাফ যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলার যোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছে। পরে চরজব্বর থানায় খবর দিলে একই দিন রাত পৌনে ১২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা