সারাদেশ

সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ওই মামলাটি দায়ের করেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. ফাহাদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফাহাদ চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার মো. খোরশেদ আলমের ছেলে।

আরও পড়ুন: লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মামলার অপর আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, হুমায়ুন বাড়ি নির্মাণ কাজের জন্য চৌমুহনী বাজারের ডিবি রোডে রড কিনতে গেলে মনির মুহুরীর নেতৃত্বে যুবলীগ নামধারী অনুপ্রবেশকারী সন্ত্রাসী ফাহাদ, শাহাদাত, রায়হান ও সোহান সহ ১০-১২ জন তাকে পিটিয়ে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ছাত্রলীগের সাবেক এই নেতা (হুমায়ুন করিব) বাড়ি নির্মাণ কাজ করতে গেলে হামলাকারীরা তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা হামলা করেছে বলে জানান। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরা সবাই দেলোয়ার বাহিনীর সদস্য বলেও তারা অভিযোগ করেন।

আরও পড়ুন: ভেঙে গেলো ললিত-সুস্মিতার প্রেম!

জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট বলেন, হুমায়ুন কবির দলের দুঃসময়ে চৌমুহনী পৌর ছাত্রলীগের সভাপতি ছিল। জেলা ছাত্রলীগের সহ-সভাপতিও ছিল। বিরোধী দলের আমলে রাজনীতি করেছে। বিএনপির আমলেও নির্যাতিত হয়েছে, দুঃখ্যজনক হলো ক্ষমতার আমলে বারেবারে সে নির্যাতিত হচ্ছে। এখন আমাদের জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের স্থানীয় নেতারা আছেন, ওনারা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা