সারাদেশ

ওএমএস'র খোলা বাজারে ৩০ টাকায় চাল বিক্রি শুরু

এম. আজিজ রাসেল : কক্সবাজারে শুরু হয়েছে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি। আগামী ৩ মাস পর্যন্ত ৩০টি স্থানে বিক্রি হবে এই চাল। মোট ৩০টি ডিলার প্রতিষ্ঠান রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন চাল বিক্রি করবে। এতে একজন দৈনিক সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবে। প্রতিদিন ২ টন করে দৈনিক ৬০ টন চাল বিক্রি করা হবে। জেলায় ১২ হাজার মানুষ প্রতিদিন এই সুবিধা পাবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি হাইকোর্টে রায় স্থগিত

বৃহস্পতিবার সকালে বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। উদ্বোধনকালে তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে এই কার্যক্রম শুরু করেছে। কাজেই এই সুবিধার সৎ ব্যবহার করতে হবে। চাল বিক্রিতে ওজন বা কোন কিছুতে ডিলারেরা অনিয়ম করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান একেএম তারিকুল আলম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা রোধে সবসময় পুলিশ থাকবে। চাল বিতরণে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এতে স্বাগত বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কাউন্সিলর মিজানুর রহমান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা জানিয়েছেন, শুধু কক্সবাজারের নয় বাংলাদেশের যে কোনো প্রান্তের নাগরিক এ সুবিধা পাবে, তবে নিয়ম মেনে এ চাল সংগ্রহ করতে হবে। কক্সবাজার সদর ও পৌরসভায় ১০ টি, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভায় ৪ টি করে ১২টি এবং কুতুবদিয়া, রামু, পেকুয়া, উখিয়া উপজেলায় ২টি করে ৮টিসহ মোট ৩০টি স্থানে এই চাল মিলবে।

আরও পড়ুন: গুলশানে সিটি কর্পোরেশনের ভবনে আগুন

অন্যদিকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে সেপ্টেম্বর থেকে ৫ মাস ১৫ টাকা কেজিতে চাল বিক্রিও শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা