সারাদেশ

বিএনপির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিশাল পৌর শাখা ভোটার তালিকা প্রকাশ না করে সম্মেলনের তারিখ ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) দুপুরে ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রার্থী মোঃ আমিনুল ইসলাম আমিন সরকারের ব‍্যক্তিগত কার্যালয় আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে পৌর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম সেলিম বলেন, গত ২৫ আগস্ট ২০২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিশাল পৌরসভার সম্মেলনের তারিখ ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। এতে সম্মেলনে আগ্রহী প্রার্থীরা ভোটার তালিকা সংগ্রহ করার জন্য পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে যান।

কিন্তু ভোটার তালিকা পরে প্রকাশ করা হবে জানালেও অদ্যাবধি ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেছিলেন ৭২ ঘন্টা আগে কাউন্সিল তালিকা প্রকাশ করা হবে। তাও কাউন্সিলর তালিকা প্রকাশ করা হয়নি। ত্রিশাল পৌরসভার কোন ওয়ার্ডেই সম্মেলন হয়নি। সকল ওয়ার্ডের কমিটি ঘোষণা করার পর সম্মেলনের তারিখ দেয়ার জোর দাবি জানান তিনি।

এ ব্যাপারে দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি কামনার জন্য করে, উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে ত্রিশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা