সারাদেশ

বিএনপি-জামায়াতের আন্দোলন করার সক্ষমতা নেই

আমিরুল হক, নীলফামারী: বিএনপি-জামায়াতের আন্দোলন করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম আহসানুল হক চৌধুরী ডিউক।

বাঙ্গালীর হ্নদয়ের রক্তক্ষরণের মাস শোকাবহ আগস্ট উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিউক আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসালাম আলমগীর উত্তরবঙ্গের কুলাঙ্গার সন্তান। কেননা বিএনপি পদ্মা সেতুর বিরোধী করলও উদ্বোধনীর দিনে তিনি বলেছেন পদ্মা সেতু ভিত্তিপ্রস্ত নাকি উদ্বোধন করেন খালেদা জিয়া। তার এ মিথ্যা কথার জন্য তাকে উত্তরবঙ্গে তাকে অবাঞ্চিত করা উচিত।

তিনি বিএনপিকে উদ্দেশ্যে বলেন, তাদের আন্দোলন করার সক্ষমতা নেই। তারা শুধু বিশৃঙখলা সৃষ্টির পায়তারা করছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হবে। কিন্তু তা কোনদিনও হবে না। আর বাংলাদেশ শ্রীলংকা হলেও বিএনপি নেতাকর্মীদের কী লাভ তাদের প্রতি প্রশ্ন রাখেন তিনি। তাহলে কি বিএনপির নেতারা বাংলাদেশ ছেড়ে পাকিস্থানে চলে যেতে চান।

আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। নেতাকর্মীরা হত্যার চেষ্টা প্রতিহত করেছে।

আলোচনা সভায় প্রধান আলোক ছিলেন আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।

সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান এর সভাতিত্বে এতে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্মণ বাপ্পী ও সম্পাদক শাহিদ মাহমুদ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ ও আসাদুল ইসলাম আসাদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা