সারাদেশ

করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।

চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের ছেলে তানভীর চৌধুরী জানান, গত ২ জুলাই প্রথমবার তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ঢাকার স্কয়ার হাসপাতালে তার বাবার চিকিৎসা চলছিলো। সেখানেই শুক্রবার রাতে মারা যান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা