সারাদেশ

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে এবার গর্ত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে ধস দেখা দেওয়ার পর নতুন করে বিশাল গর্ত তৈরি হয়েছে। টানা বৃষ্টিপাতে সৃষ্ট ওই গর্তে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়ক দিয়েই আখাউড়া স্খলবন্দরের পণ্যবোঝাই ট্রাক যাতায়াত করে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক সংলগ্ন তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর সড়কের পাশে সেই বালু মজুদ করেন তিন ঠিকাদার। বালুর সঙ্গে আসা পানি নিচের দিকে নেমে যাওয়ায় এবং টানা বৃষ্টিপাতে আন্তর্জাতিক এ সড়কটির একপাশে ধস দেখা দেয়। এ ঘটনায় তিন ঠিকাদারকে আটকের পর সড়কটি মেরামতে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

তবে বৃষ্টিপাতে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস এলাকায় কয়েক ফুট প্রশস্তের গর্তটি সৃষ্টি হয়। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, ঘটনাটি তিনি জেনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা