সারাদেশ

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউল্লাহ সিকদার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউল্লাহ সিকদার উপজেলার কাকাডাঙ্গা গ্রামের রবিউল সিকদারের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সকালে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সিকদারের মাছের ঘেরে কাজ করছিলেন আতাউল্লাহ। মাদ্রাসা থেকে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার ঘেরের মধ্যে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা