সারাদেশ

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরে আলাউদ্দিন কলু নামে এক যুবককে খুন করেছেন সন্ত্রাসীরা। শুক্রবার (১৭ জুলাই) শহরের মোল্লাপাড়া লিচুতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

নিহত আলাউদ্দিন যশোর শহরতলীর আরবপুরের শুকুর আলীর ছেলে।

জানা গেছে, শহরের মোল্লাপাড়া লিচুতলা এলাকায় ওই যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, আলাউদ্দিনকে কয়েক যুবক মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) শেখ আবু হেনা মিলন বলেন, কী কারণে, কারা তাকে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। পুলিশ জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা