সারাদেশ

কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যানজটে নগরবাসীর নাভিশ্বাস

রোববার (২১ আগস্ট) বিকেলে ৫টার দিকে গ্রেনেড হামলায় নিহত ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আহত নেতাকর্মীদের স্বরণে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উলেক্ষে বসুরহাট বাজারের কেজি স্কুল রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।

আরও পড়ুন: পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

এছাড়া সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। এসময় দোষীদের ফাঁসি দাবি করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রহমান মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা