ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মাহবুবুর রহমান পারভেজের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যানজটে নগরবাসীর নাভিশ্বাস

রোববার (২১ আগস্ট) বিকাল তিনটায় নিখোঁজের তিনঘন্টা পর সমুদ্র সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত পারভেজ কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। তিনি ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার বন্ধু রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সান ফ্লাওয়ারের রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যায় পারভেজ ও তার বন্ধু আমির। তাৎক্ষণিক পাশে থাকা অপর তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় পারভেজ।

আরও পড়ুন: যানজটে নগরবাসীর নাভিশ্বাস

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা